শ্রদ্ধা, আলোচনা ও সমাবেশ
রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচি
রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচি
সংবাদ ২৪ ঘন্টা
০৫ আগ ২০২৬
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরের সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাসহ পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, শহিদ সাকিব আঞ্জুমের বাবা মো. মাইনুল হক, শহিদ আলী রায়হানের বাবা মো. মুসলিম আলী এবং শহিদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন।
অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার এবং দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন লনপ্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা