সিংড়ায় গণমিছিল ও সমাবেশে জামায়াত নেতাদের দাবি—জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে
সিংড়ায় জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি
সিংড়ায় জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি
সংবাদ ২৪ ঘন্টা
০৫ আগ ২০২৬
সিংড়া উপজেলা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে নাটোরের সিংড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিংড়া উপজেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশ নেন। গণমিছিলটি বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা শাখার সভাপতি মীর কুতুবুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার অফিস ও বায়তুল মাল সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আফসার আলী। তিনি বলেন, জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
এছাড়া বক্তব্য দেন সিংড়া পৌর শাখার সভাপতি মো. আব্দুল মোন্নাফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু মুসা ফেরদৌস এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিংড়া উপজেলা শাখার সভাপতি আল-আমিন হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা