উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা; কোনো হতাহতের খবর নেই

সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রাজশাহী-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:১৯ এএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম ১৯ বার পঠিত
সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রাজশাহী-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রাজশাহী-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সংবাদ ২৪ ঘন্টা
০৪ আগ ২০২৬
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে। সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেললাইন পুনরায় সচল করা সম্ভব হবে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।