হড়গ্রাম বাজারে অভিযান; বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া উৎপাদন ও বিক্রির দায়ে ১৫ হাজার টাকা দণ্ড
রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন, অলিম্পিয়া সুইটসকে জরিমানা
রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন, অলিম্পিয়া সুইটসকে জরিমানা
সংবাদ ২৪ ঘন্টা
০৪ আগ ২০২৬
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নগরীর কোর্ট ও হড়গ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে হড়গ্রাম বাজার এলাকার অলিম্পিয়া সুইটস-কে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ প্রতিষ্ঠানটির মালিককে এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা