জুলাই সনদ ও বিচার দাবিতে কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে বিএনপির সমাবেশ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম ১ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে বিএনপির সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে বিএনপির সমাবেশ

সংবাদ ২৪ ঘন্টা
০৫ আগ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে জনগণ আপনাদেরও তাড়াবে। বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রধান ফটকের সামনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১টি রাজনৈতিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের অনেকেই অতীতে নির্যাতনের শিকার হলেও ক্ষমতায় এসে তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ অনুসরণ করছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সেই রায় বাস্তবায়ন করেই আন্দোলন সফল হবে বলে তিনি দাবি করেন। দেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুজিবুর রহমান বলেন, দেশের মানুষ জীবন দিয়ে, গুলিবিদ্ধ হয়ে ও পঙ্গুত্ব বরণ করে সংগ্রামের পথ শিখেছে। শহীদ, জুলাইযোদ্ধা এবং দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। প্রয়োজন হলে জীবন দিয়ে হলেও আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। এজন্য সবাইকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দলীয়করণ ও রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে কঠোর রাজনৈতিক জবাব দেওয়া হবে। নিয়োগে মেধার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, নয়টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা দলীয় নেতাদের মতো আচরণ করছেন। একইভাবে সিটি করপোরেশন ও জেলা পরিষদেও দলীয় ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলা আমীর নূমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, পৌর সেক্রেটারি শওকত আলী, এনসিপির গোদাগাড়ী উপজেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া এবং এলডিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহসহ অন্যান্য নেতারা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।