২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ; যান্ত্রিক ত্রুটিকে প্রাথমিক কারণ বলছে রেলওয়ে

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

দেশজুরে প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম ৫ বার পঠিত
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সংবাদ ২৪ ঘন্টা
০৪ আগ ২০২৬
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে চাকা খসে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম। পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে সংযোগ থেকে খসে পড়ে। এতে ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করতে অন্তত তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে তিনি জানান।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।