মাদারীপুর সদর হাসপাতালে পাওয়া গেছে মাহিম নামে এক শিশুকে, পরিবারকে খুঁজে পেতে সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম ৮ বার পঠিত
মাদারীপুর সদর হাসপাতালে পাওয়া গেছে মাহিম নামে এক শিশুকে, পরিবারকে খুঁজে পেতে সহায়তার আহ্বান

মাদারীপুর সদর হাসপাতালে পাওয়া গেছে মাহিম নামে এক শিশুকে, পরিবারকে খুঁজে পেতে সহায়তার আহ্বান

সংবাদ ২৪ ঘন্টা
১৭ জুল ২০২৬
মাদারীপুর সদর হাসপাতালে মাহিম নামে এক শিশুকে পাওয়া গেছে। বর্তমানে সে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) এলাকায় শিশুটিকে একা বসে থাকতে দেখে দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্যের সন্দেহ হয়। পরে তারা শিশুটির সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে নগদ ৬৪ হাজার টাকা এবং কয়েকটি খেলনা উদ্ধার করেন। শিশুটির ভাষ্যমতে, বাবা-মায়ের মধ্যে পারিবারিক ঝগড়ার পর সে বাসা থেকে বের হয়ে আসে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায় হতে পারে। তবে তার প্রকৃত পরিচয় ও পরিবারের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। যদি কেউ ছবিতে থাকা শিশুটিকে চিনে থাকেন অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একটি শিশুকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে আপনার একটি তথ্যও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই তথ্যটি বেশি বেশি শেয়ার করে পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।