"মায়ের আঁচলেই পৃথিবীর সব সুখ"

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক নেতা মীর তারেকের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৫:৫৭ এএম আপডেট : ১৮ মে ২০২৬, ০১:৫১ এএম ৬৭ বার পঠিত
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক নেতা মীর তারেকের আবেগঘন পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক নেতা মীর তারেকের আবেগঘন পোস্ট

সংবাদ ২৪ ঘন্টা
১৭ মে ২০২৬
“একটি সড়ক দুর্ঘটনা আর আমার সবকিছু শেষ।”— এক যুগ আগের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিয় মাকে হারানোর স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন এক আবেগঘন পোস্ট দিয়েছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর তারেক। দীর্ঘ ১৪ বছর পর মায়ের মৃত্যুবার্ষিকীতে করা তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মীর তারেকের মা। এর পরদিন, অর্থাৎ ১০ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের সেই আকস্মিক চলে যাওয়ার পর থেকে জীবনের প্রতিটি মুহূর্তে যে শূন্যতা ও একাকীত্ব তাকে তাড়া করে বেড়াচ্ছে, দীর্ঘ সেই পোস্টে তারই এক মর্মস্পর্শী বিবরণ তুলে ধরেছেন এই রাজনৈতিক নেতা। পোস্টে মীর তারেক মায়ের প্রতি গভীর ভালোবাসা, অনুশোচনা ও মানসিক কষ্টের কথা ব্যক্ত করে লেখেন, মায়ের মৃত্যুর পরই তিনি প্রকৃত অর্থে বুঝতে পেরেছেন মায়ের ভালোবাসার গভীরতা কতখানি ছিল। জীবদ্দশায় কোনো কারণে মাকে কষ্ট দিয়ে থাকলে, তার জন্য স্রষ্টার কাছে এবং মায়ের আত্মার কাছে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। মায়ের অনুপস্থিতি কীভাবে তার ব্যক্তিগত ও মানসিক জীবনকে ওলটপালট করে দিয়েছে, তা উল্লেখ করে মীর তারেক লেখেন, এখন অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কিংবা গভীর রাতে বাড়ি ফিরলে পরম যত্নে খোঁজ নেওয়ার মতো কেউ নেই। একই সঙ্গে তিনি জানান, মায়ের এই আকস্মিক মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করতে এবং মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই সে সময় থেকে তিনি নিয়মিত নামাজ আদায় করা শুরু করেন। পোস্টের শেষাংশে মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, “আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।” জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনের পরিচিত মুখ মীর তারেকের এই হৃদয়স্পর্শী পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমবেদনার সৃষ্টি হয়। রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ পোস্টটিতে মন্তব্য করে গভীর শোক প্রকাশ করছেন এবং তার মরহুম মায়ের রুহের মাগফিরাত কামনা করছেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।