প্রধানমন্ত্রীর ইদ উপহারের অর্থের চেক হস্তান্তর করলেন রাসিক প্রশাসক
প্রধানমন্ত্রীর ইদ উপহারের অর্থের চেক হস্তান্তর করলেন রাসিক প্রশাসক
সংবাদ ২৪ ঘন্টা
২৪ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমাননের উপহার রাজশাহী সিটি করপোরেশনের ১২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীদের জন্য দেয়া ৬১ লাখ ৮৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (২৪ মে) রাজশাহী সিটি করপোরেশনের হিসাব বিভাগে হস্তান্তর করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শিগগিরই রাসিকের ১২৩৭ পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫ হাজার করে প্রধানমন্ত্রীর ইদ উপহারের অর্থ বিতরণ করা হবে।
চেক হস্তান্তরকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ইদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা