রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে বিভিন্ন সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:০৩ এএম আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:৫১ এএম ৬০ বার পঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে বিভিন্ন সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে বিভিন্ন সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ ২৪ ঘন্টা
১৮ জুন ২০২৬
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। গতকাল বুধবার (১৭ জুন) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে পৃথক পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ফাহিমা মল্লিকের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিদল রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, মো. আলমগীর কবির, মোসা. জেসমিন আরা ও মোসলেমা ফেরদৌসী। এরপর জনতা ব্যাংক লিমিটেডের একটি প্রতিনিধিদল রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক হড়গ্রাম শাখার ব্যবস্থাপক মো. সাফিকুর ইসলাম, মহিলা শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আব্দুস সালাম ও সিনিয়র অফিসার মোজাফফর হোসেন। এ ছাড়া রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।