রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:৩৩ এএম আপডেট : ১৮ মে ২০২৬, ১১:৫২ পিএম ৫২ বার পঠিত
রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

সংবাদ ২৪ ঘন্টা
১৮ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস (বিআরটিসিসহ) চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে। জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অধীনে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হলে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে শ্রমিকরা রাজশাহী বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ সব রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেককে বাস কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বিকল্প পরিবহন খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।##

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।