রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন এনবিআইইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৩৮ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ১২:০০ পিএম ১২ বার পঠিত
রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন এনবিআইইউ উপাচার্য

রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন এনবিআইইউ উপাচার্য

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমানসহ বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ মে ২০২৬ অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাকাবের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের জন্য তাঁর এ নিয়োগে বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।