রাঙামাটির কাপ্তাইয়ে ব্যাপক উৎসাহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
রাঙামাটির কাপ্তাইয়ে ব্যাপক উৎসাহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলার কাপ্তাইয়ে আজ পরিষ্কার-পরিচ্ছন্নতা
অভিযান শুরু হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদের বিভিন্ন এলাকায় আজ সকালে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে রায়হানুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত উপজেলা গড়ে তোলা সম্ভব।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা