রাসিক ১৭ নং ওয়ার্ড বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা নাসিম খান
রাসিক ১৭ নং ওয়ার্ড বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা নাসিম খান
সংবাদ ২৪ ঘন্টা
২৬ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এবং শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “রাসিক ১৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই দোয়া ও প্রত্যাশা রইলো।”
নাসিম খান দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।এ সময় তিনি ১৭ নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা