সিংড়া আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর)প্রতিনিধি প্রকাশ : ২১ মে ২০২৬, ০১:০৬ পিএম আপডেট : ২১ মে ২০২৬, ০৩:০৭ পিএম ২০ বার পঠিত
সিংড়া আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিংড়া আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা
২১ মে ২০২৬
নাটোরের সিংড়ায় আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১শে মে সকাল ১০:৩০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিবৃন্দ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন, প্রাণিসম্পদ অফিসার তাশরিফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সিনিয়র নেতা ও সাবেক ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম বুলবুল, ইব্রাহিম খলিল ফটিক, বজলার রহমান বাচ্চু, শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, মিলন মাস্টার, মহিদুল ইসলাম, সাংবাদিকদের মধ্য বক্তব্য রাখেন স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সহ প্রমুখ। বক্তাগণ চুরি, মাদক, জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে শক্ত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সকলের বক্তব্য শোনেন সমস্যার সমাধানের এবং আইনি পরামর্শ দেওয়ার জন্য পুলিশ অফিসার নজরুল ইসলামকে আহ্বান করেন। তিনি সকলের উপস্থিতে বলেন অপরাধীদের তথ্য উপাত্ত থাকলে তা থানায় অবহিত করেন। থানা প্রয়োজনে সকলের সহযোগিতায় যে কোন অপরাধ তথা খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদক ও জুয়া বন্ধ করতে আপ্রাণ চেষ্টা চালাবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।