সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:০২ এএম আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:১৮ এএম ৮৪ বার পঠিত
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা
২০ আগ ২০২৬
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে ২০০টি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের অর্থায়ন ও উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল পেয়ারা, জাম, কাঁঠাল, হরতকি ও বহেরাসহ বিভিন্ন প্রজাতির গাছ। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি জনাব খলিল মাহমুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মিঠুন কুমার কুন্ডু। এছাড়াও রফিকুল মৃধা, আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এসব চারা রোপণ ও পরিচর্যা করবে। সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।