উন্নয়নের রেকর্ডে পাটাভোগে আবারও আলোচনায় চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন
উন্নয়নের রেকর্ডে পাটাভোগে আবারও আলোচনায় চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন
সংবাদ ২৪ ঘন্টা
২৬ মে ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমান চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন। বিগত পাঁচ বছরে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন । স্থানীয়দের অভিমত, পাটাভোগে বিগত কয়েক দশকে যে উন্নয়ন সম্ভব হয়নি, গত পাঁচ বছরে হামিদুল্লাহ খান মুনের বলিষ্ঠ নেতৃত্বে তা বাস্তবায়িত হয়েছে।
যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন:
ইউনিয়নের উন্নয়নের বড় মাইলফলক হলো ঝুমুর হল থেকে মাশুরগাঁও ফেরিঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির আধুনিকীকরণ। একসময় নাজুক এই সড়ক এখন আধুনিক যাতায়াত ও বাণিজ্যিক চলাচলের উপযোগী করে গড়ে তোলা হয়েছে । এছাড়া পশ্চিম বেজগাঁও, পূর্ব বেজগাঁও, জুশুরগাঁও ও বাসাইলভোগসহ সব ওয়ার্ডের কাঁচা রাস্তা সিসি কংক্রিট দিয়ে পাকা করা হয়েছে, যা গ্রামীণ যোগাযোগে আমূল পরিবর্তন এনেছে ।
অন্যান্য উন্নয়ন ও মানবিক সেবা:
রাস্তাঘাট ছাড়াও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে হামিদুল্লাহ খান মুন নজিরবিহীন ভূমিকা রেখেছেন। জুশুরগাঁও আভারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় আসবাবপত্র ও সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন তিনি ।
করোনাকালীন চরম সংকটের সময় নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই জনপ্রতিনিধি । সরকারি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণেও তিনি শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছেন।
জনগণের প্রত্যাশা ও আসন্ন নির্বাচন
পাটাভোগের ভোটার ও বিশিষ্ট ব্যক্তিদের মতে, উন্নয়নের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ নেতৃত্বের কোনো বিকল্প নেই । ইউনিয়নের প্রতিটি ঘরে আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ায় পাটাভোগবাসী আবারও হামিদুল্লাহ খান মুনকে তাদের সেবক হিসেবে দেখতে চায়। উন্নয়নের এই রেকর্ডকে পুঁজি করেই তিনি আসন্ন নির্বাচনে আবারও ইউনিয়নবাসীর সমর্থন নিয়ে জয়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা