চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬: খেলোয়াড় নিলাম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ১১:০৭ এএম ১৯ বার পঠিত
চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬: খেলোয়াড় নিলাম সম্পন্ন

চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬: খেলোয়াড় নিলাম সম্পন্ন

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
পাবনার চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে প্রায় শতাধিক রেজিস্ট্রেশনভুক্ত খেলোয়াড়কে লটারির মাধ্যমে নিজ নিজ দলে ডেকে নেন দলের মালিকরা। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাতটায় চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টে চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখের সভাপতিত্বে নিলাম অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম হেলাল, চাটমোহর স্পোর্টস অ্যাকাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুল প্রমুখ। নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জানান, টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। মোট ১০৮ জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেন তারা। খুব দ্রুতই টুর্নামেন্ট শুরু হবে এবং ঈদের আগেরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।