চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:২৭ এএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:২৭ এএম ১ বার পঠিত
চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক

সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৮ জন শ্রমিক খনির নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ২৯ মিনিটে (১১২৯ জিএমটি) শানসি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সিনহুয়ার খবরে বলা হয়, দুর্ঘটনার সময় খনির নিচে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৩৮ জন এখনো খনির নিচে আটকা রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি ছিল। কার্বন মনোক্সাইড অত্যন্ত বিষাক্ত ও গন্ধহীন গ্যাস। প্রতিবেদনে আরও বলা হয়, খনির নিচে আটকে পড়া কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। শানসি চীনের অন্যতম প্রধান কয়লা খনি অঞ্চল। তবে এটি দেশটির দরিদ্র প্রদেশগুলোরও একটি। গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হলেও নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে এখনো মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। চীন এখনো বিশ্বের সবচেয়ে বেশি কয়লা ব্যবহারকারী দেশ এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণেও শীর্ষ অবস্থানে রয়েছে। তবে একই সঙ্গে দেশটি রেকর্ড পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পও স্থাপন করছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।