ডা. এবিএম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৪:২১ পিএম ১ বার পঠিত
ডা. এবিএম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী

ডা. এবিএম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী

সংবাদ ২৪ ঘন্টা
০১ জুন ২০২৬
রাজশাহীতে অনুষ্ঠিত দুই দিনব্যাপি ডা. এবিএম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে রোববার (৩১ মে) সন্ধ্যায় নগরীর রেলওয়ে মাঠে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পারিসা এন্টারপ্রাইজ। তারা সবুজ ফ্রেন্ডসকে পরাজিত করে। এ খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এর আগে শনিবার (৩০ মে) খেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সমাপনীতে অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল পিকেএম মাসুদুল ইসলাম, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আল-মামুন অর রশিদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম টিপু, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মাহবুব হোসেন, বিভাগীয় পরিচালকের কার্যালয়ের মেডিকেল সাব ডিপোর সহকারি পরিচালক আব্দুল মতিনসহ প্রমুখ। এই টুর্নামেন্টের আয়োজন করে ওল্ড ইজ গোল্ড ও লাভলু কন্ট্রাকসন। উল্লেখ্য, ডা. ডা. এবিএম মিজানুর রহমান মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। করোনা মহামারীর সময় সময়ে মানুষের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।