পাকিস্তানকে ডুবিয়ে বড় লাফ নাহিদ রানার
পাকিস্তানকে ডুবিয়ে বড় লাফ নাহিদ রানার
সংবাদ ২৪ ঘন্টা
১৩ মে ২০২৬
অনলাইন ডেস্ক: মিরপুর টেস্টে শেষ দিকে বল হাতে আগুন ঝরিয়েছিলেন নাহিদ রানা। আর সেই আগুনে ঝলসে গেছে পাকিস্তান, সেই সঙ্গে ১০৪ রানের বড় জয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। আর দলকে জিতিয়ে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাহিদ রানার।
পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন এই তরুণ বোলার। এই জন্য বোলিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছেন নাহিদ রানা।
বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠেছেন।
ড্র কিংবা হারের কথা ভাবিনি বললেন শান্ত
দীর্ঘদিন পর টেস্টে ফেরা পেসার তাসকিন আহমেদ চার উইকেট শিকার করে আবারও র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। এখন ৪৮তম স্থানে তিনি।
এদিকে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে করেন গুরুত্বপূর্ণ ৮৭ রান।
এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত, যা তার ক্যারিয়ারের সেরা।#
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা