প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়ন হলে আমরা ধন্য জাতিতে পরিণত হব: ছাত্রদল নেতা রুবেল
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান বাস্তবায়ন হলে আমরা ধন্য জাতিতে পরিণত হব বলে মন্তব্য করেছেন রাজশাহীে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও মোহনপুর উপজেলা কমিটির সদস্য সচিব মাহামুদুল হাসান শ্রাবন রুবেল। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পত্রপুর হাফেজিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এ সময় রুবেল মাদরাসার শিশু শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও মোহনপুর উপজেলা কমিটির সদস্য সচিব মাহামুদুল হাসান শ্রাবন রুবেল বলেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সাম্য ও মানবিক বাংলাদেশের বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা বিএনপি চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। ছাত্রসমাজ ও শিশু যারা রয়েছে যারা আগামীর দেশের ভবিষ্যৎ, তাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। মাঝখানে ১৭ বছর ফ্যাসিস্টের ছোবলে আমাদের জেনারেশনের জীবন প্রায় ধ্বংস হয়ে গেছিল। সেখান থেকে আমরা যে স্বপ্ন দেখছি ভাল কিছু করার ঘুরে দাঁড়ানোর, আপনারা সুশিক্ষা নিয়ে এগিয়ে গেলে দেশ ও জাতির ভাল হবে। আপনারা মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে উঠবেন। প্রধানমন্ত্রী সেই প্রচেষ্টা চালিয়ে যাাচ্ছেন। আপনারা আমাদের প্রধানমন্ত্রীর জন্য সবসময় দোয়া করবেন। তাঁর যে প্ল্যান, তা বাস্তবায়ন হলে দেশ আরও এগিয়ে যাবে, আমরা ধন্য জাতিতে পরিণত হব ইনশাআল্লাহ। তিনি যেন এ দেশের মা, মাটি, মানুষেন জন্য কাজ করে যেতে পারেন, সেজন্য আপনারা দোয়া করবেন।
এরপর মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা সুরলিত কণ্ঠে সম্মিলিতভাবে কুরআন তিলাওয়াত করেন। তিলাওয়াত শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফলতা ও কল্যাণ কামনা করা হয়। সবশেষে মাদরাসার শিশু শিক্ষার্থী ও কুরআনের হাফেজদের মিষ্টিমুখ করানো হয়। এদিনের কর্মসূচিতে ছাত্রদল নেতা অ্যাডভোকেট মনোয়ার হোসেন খোকন ও রায়হান ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা