পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলংকা

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:২৬ পিএম আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৫৫ এএম ৬ বার পঠিত
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলংকা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলংকা

সংবাদ ২৪ ঘন্টা
০৬ মে ২০২৬
জুন-জুলাইয়ে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলংকা। ৩ জুন থেকে ওয়ানডে সিরিজ দিয়ে এই সফর শুরু হবে। এরপর ১১ জুন থেকে শুরু হবে টি২০ সিরিজ। সাদা বলের উভয় সিরিজই কিংস্টোনের সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ জুন থেকে এন্টিগাতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে চারদিনের একটি ওয়ার্ম ম্যাচ খেলার কথা রয়েছে লংকানদের। এই টেস্ট সিরিজটি ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। যে কারনে সিরিজটি গুরুত্ব দুই দেশের কাছেই অনেক বেশী। দুই ম্যাচ পর শ্রীলংকা বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশীপ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয়ী হয়ে বাড়তি কিছু পয়েন্ট যোগ করাই শ্রীলংকার মূল লক্ষ্য। অন্যদিকে ইতোমধ্যে আট ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজ এখনও জয়ের মুখ দেখেনি। লংকানদের বিপক্ষে আর কোন ভুল করতে চায়না ক্যারিবীয়রা। ২০২৪ সালের অক্টোবরে শ্রীলংকার মাটিতে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছিল এই দুই দল। ঐ সিরিজে সব ফর্মেটেই স্বাগতিকদের আধিপত্য ছিল। সিরিজের সূচী : ৩ জুন : ১ম ওয়ানডে, কিংস্টোন ৬ জুন : ২য় ওয়ানডে, কিংস্টোন ৮ জুন : ৩য় ওয়ানডে, কিংস্টোন ১১ জুন : ১ম টি২০, কিংস্টোন ১৩ জুন : ২য় টি২০, কিংস্টোন ১৪ জুন : ৩য় টি২০, কিংস্টোন ২৫-২৯ জুন : ১ম টেস্ট, এন্টিগা ৩-৭ জুলাই : ২য় টেস্ট, এন্টিগা

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।