রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:১৭ পিএম আপডেট : ১২ মে ২০২৬, ১২:১৭ পিএম ১৪ বার পঠিত
রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

সংবাদ ২৪ ঘন্টা
১১ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১০ মে ২০২৬ ইং তারিখে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্যাতনের শিকার ওই ছেলের নাম তুষার (৩৫)। সে মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে। সে একজন এলাকার চিনহৃত চোর বলে স্থানিয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির সন্দেহে তুষার (৩৫) নামের এক যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে প্রকাশ্যে মারধর, শারীরিক নির্যাতন ও অপমান করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নির্যাতিত যুবককে গাছের সঙ্গে বেঁধে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে মারধর করছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।#

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।