সরকারি ছুটির আওতার বাইরে যারা
২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, বাদ পড়বেন যারা
২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, বাদ পড়বেন যারা
সংবাদ ২৪ ঘন্টা
১৬ সেপ্টে ২০২৬
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি থাকবে। তবে এই ছুটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলে দিনটি স্বাভাবিক কর্মদিবস হিসেবে পালন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দিনটি সাধারণ ছুটি হিসেবে রাখা হয়নি।
এ কারণে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ২৩ সেপ্টেম্বর স্বাভাবিক নিয়মেই চলবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কর্মস্থলে যেতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও ছুটি থাকবে শুধু ২৩ সেপ্টেম্বর। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসার নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সেদিন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে হবে।
২৩ সেপ্টেম্বরের পর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। এর মধ্যে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ পান, তাহলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ছুটি পাওয়া সম্ভব হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকায় ২৬ সেপ্টেম্বর শনিবার শুভ মধু পূর্ণিমা উপলক্ষে ছুটির কথা রয়েছে। তবে দিনটি শুক্রবার-শনিবারের সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে এর জন্য আলাদা কোনো অতিরিক্ত ছুটির দিন যোগ হচ্ছে না।
অর্থাৎ ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের জন্য ছুটির দিন হলেও কর্মজীবীদের জন্য তা নিয়মিত কর্মদিবস। আর ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের বিরতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা