মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি
আড়ানী পৌরসভায় মেয়র পদে বিএনপি নেতা বিল্টুর প্রার্থিতা ঘোষণা
আড়ানী পৌরসভায় মেয়র পদে বিএনপি নেতা বিল্টুর প্রার্থিতা ঘোষণা
সংবাদ ২৪ ঘন্টা
০৬ সেপ্টে ২০২৬
তন্ময় দেবনাথ :
আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু।
শনিবার ৫ সেপ্টেম্বর বিকালে ফুলমন নেশা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজস্ব কার্যালয়ের পাশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন।
এসময় বিল্টু বলেন, "আড়ানী পৌরবাসীর দীর্ঘদিনের চাওয়া একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত, জনবান্ধব পৌরসভা গড়ার লক্ষ্যে আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে আড়ানীকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।"
তিনি আরও বলেন, "রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং
শিক্ষা-স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।"
উক্ত অনুষ্ঠানে আড়ানী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর রুহুল আমীন , আড়ানী পৌর বিএনপির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন বিডিআর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃআব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেন, সহ
পৌর ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সাধারণ জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতাকর্মীরা বিল্টুর প্রার্থিতাকে স্বাগত জানিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রার্থিতা ঘোষণার পর বিল্টু দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, মোস্তাক আহমেদ বিল্টু দীর্ঘদিন ধরে আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম রয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা