বাসায় ফেরার পথে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: জামালপুরে ৭ জনের মৃত্যুদণ্ড
বাসায় ফেরার পথে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: জামালপুরে ৭ জনের মৃত্যুদণ্ড
সংবাদ ২৪ ঘন্টা
০৬ জুল ২০২৬
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধু বাসায় যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনাটি ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে ঘটে। এবার ধর্ষণ মামলার রায় প্রকাশ করেছে আদালত। রায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত সবাইকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামী হলেন ইদ্রিস আলী। তারা সবাই জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
জামালপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। ৮ মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা এবং ৯জ ন স্বাক্ষীর মধ্যে সহজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষণা করে আদালত।
মামলার বাদী ভুক্তভোগী গৃহবধূ শেরপুর জেলার চকপাঠক গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক যোগে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয় আসামিরা।
পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৬ জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা