বেঙ্গালুরুর পরিবর্তে আহমেদাবাদে হবে আইপিএল’র ফাইনাল

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:২৭ পিএম আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:০৬ এএম ৬ বার পঠিত
বেঙ্গালুরুর পরিবর্তে আহমেদাবাদে হবে আইপিএল’র ফাইনাল

বেঙ্গালুরুর পরিবর্তে আহমেদাবাদে হবে আইপিএল’র ফাইনাল

সংবাদ ২৪ ঘন্টা
০৬ মে ২০২৬
আগামী ৩১ মে বেঙ্গালুরুর পরিবর্তে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও স্টেট এসোসিয়েশনের কিছু নির্দিষ্ট প্রয়োজনীয়তার কারনে ফাইনালে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। গত বছর প্রধান ক্রিকেট স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন তরুণ সমর্থকের মৃত্যু হলেও, আইপিএল’র এবারের মৌসুমে বেঙ্গালুরুকে পাঁচটি ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। টেবিলের শীর্ষ দুই দল নিয়ে আয়োজিত কোয়ালিফায়ার ১ ম্যাচটি আগামী ২৬ মে ধর্মশালায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি ২৭ মে চন্ডিগড়ে এলিমিনেটর ম্যাচে অংশ নিবে। এই একই ভেন্যুতে ২৯ মে কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারনে এই ম্যাচে অংশ নিবে কোয়ালিফায়ারের বিজিত দল ও এলিমিনেটরের বিজয়ী দল। ১ লাখ ৩০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আইপিএল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক তারকারা এই লিগে অংশ নেয় এবং এটি বিশ্বজুড়ে সম্প্রচারিত হয়। পাশাপাশি কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বলিউড তারকাদের অর্থায়নে পরিচালিত হয়। এটি বিসিসিআই’র আয়ের অন্যতম প্রধান উৎস।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।