কর্মসূচি ঘিরে প্রস্তুতি

বিকেলে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ এএম আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম ৪৪ বার পঠিত
বিকেলে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ
জামায়াতের লোগো
০৭ সেপ্টে ২০২৬ | sangbad24ghonta.com
বিকেলে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ
বিস্তারিত কমেন্টে ↘
জাতীয় সংসদে রোববার ‘কোরআন-সুন্নাহ বিরোধী’ সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে বিক্ষোভে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। এর আগে একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধী দলীয় এমপিরা। সূত্র : এনপিবি

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।