বন্যাদুর্গত সাতকানিয়ার মানুষের পাশে জামাতের আমির ডা. শফিকুর রহমান

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম ২৭ বার পঠিত
বন্যাদুর্গত সাতকানিয়ার মানুষের পাশে জামাতের আমির ডা. শফিকুর রহমান

বন্যাদুর্গত সাতকানিয়ার মানুষের পাশে জামাতের আমির ডা. শফিকুর রহমান

সংবাদ ২৪ ঘন্টা
১০ জুল ২০২৬
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১ টায় তিনি চূড়ামনি দিয়ে সাতকানিয়ায় প্রবেশ করেন। তিনি কেরানিহাট-বাঁশখালী সড়ক অতিক্রম করে সাতকানিয়ার বন্যা দূর্গত এলাকা পরিদর্শণ করেন। নেতা-কর্মীদেরকে নিয়ে তিনি জলমগ্ন এলাকায় গিয়ে পানিবন্দী লোকজনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বন্যা দূর্গত পরিবারে শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করেন। এর আগে তিনি সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানেও পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করেন। আমীরে জামায়াতের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, নগর জামায়াতের নেতা শামসুজ্জামান হেলালী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনসহ মহানগরী, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় ডা. শফিকুর রহমান বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সাতকানিয়াসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। সাতকানিয়ার সহস্রাধিক পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দী। সূত্র : এফএনএস২৪

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।