ছুটির মধ্যে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৩ জন

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:১০ এএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:১১ এএম ২ বার পঠিত
ছুটির মধ্যে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৩ জন

ছুটির মধ্যে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৩ জন

সংবাদ ২৪ ঘন্টা
২৬ মে ২০২৬
কোরবানি ইদের ছুটির মধ্যে পদোন্নতি দিয়ে তিনজনকে সচিব করেছে সরকার; যাদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান। একই সঙ্গে পদোন্নতি পাওয়া ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)। পদোন্নতি পাওয়া আরেক অতিরিক্ত সচিব হলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। তাকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বানিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই তিন পদোন্নতির বাইরে সরানো হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে। তাকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন বিভাগে। কাজী আনোয়ারের জায়গায় ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। নির্বাচনের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকারে আসার পর থেকে জনপ্রশাসনে রদবদলের পালা চলছে। পদোন্নতিও পাচ্ছেন অনেক কর্মকর্তা। আবার আগের দায়িত্ব থেকে সরানো হচ্ছে অনেককে। প্রশাসন ও পুলিশে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে বেশ কিছু কর্মকর্তাকে। অনেকে আবার নিজেরাই অবসরে। এমন প্রেক্ষাপটে সোমবারের নতুন আদেশে এর এক মাস ১০ দিন পর নতুন সচিব পেল বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ মন্ত্রণালয় সচিব শূণ্য ছিল। এ দায়িত্ব পেলেন নতুন পদোন্নতি পাওয়া আতাউর রহমান খান। অপরদিকে অন্তর্বর্তী সরকারের সময় সচিব পদমর্যাদার ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মইনুল খান স্বেচ্ছা অবসরে গেলে সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন সংস্থাটির সদস্য মো. আব্দুল গফুর। এখন নাসির-উদ-দৌলাকে সচিব বানিয়ে তাকে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল। তথ্যসূত্র: বিডিনিউজ

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।