ডিএসসিসিতে দুদকের তল্লাশি

ডিএসসিসিতে দুদকের অভিযান

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ এএম আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ এএম ৪ বার পঠিত
ডিএসসিসিতে দুদকের অভিযান

ডিএসসিসিতে দুদকের অভিযান

সংবাদ ২৪ ঘন্টা
১৬ সেপ্টে ২০২৬
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে এ অভিযান শুরু হয়। এনপিবি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দক্ষিণ সিটি কর্পোরেশনের ভান্ডার ও ক্রয় কর্মকর্তা কামাল হোসেনের রুমে বিভিন্ন কাগজপত্র দেখছেন অভিযানকারী দল। তিনি জানান, দুদকের উপ সহকারী পরিচালক হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছে। জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভেজাল কীটনাশক সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাৎ এবং বর্জ্য সংগ্রহের কার্যাদেশ প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগ রয়েছে। অভিযানের বিষয়ে বিস্তারিত শেষে জানা যাবে বলে জানিয়েছে দুদক।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।