আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বরখাস্ত

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ এএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম ৪৩ বার পঠিত
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বরখাস্ত
১৬ সেপ্টে ২০২৬ | sangbad24ghonta.com
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বরখাস্ত
বিস্তারিত কমেন্টে ↘
অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ সুপার) মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে আরও জানানো হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।