চলনবিলে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ

মুকুল হোসেন প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম ৫৭ বার পঠিত
চলনবিলে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ

চলনবিলে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ

সংবাদ ২৪ ঘন্টা
২২ জুল ২০২৬
চলনবিলে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ​বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ইন্দ্রাশন এলাকায় বিলের অংশে এই কর্মসূচির উদ্বোধন করেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। পরে সংসদ সদস্য সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, চলনবিলে কৃষি ও কৃষককে বাঁচাতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি। বিলে জমে থাকা কচুরিপানা কৃষি পন্য নিয়ে চলাচলসহ বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে। পরীক্ষামুলকভাবে স্থানীয়ভাবে তৈরী প্রযুক্তির মাধ্যমে কচুরীপানা পরিস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। বিষয়টি ফলপ্রসু হলে বিষয়টি সরকার অবগত করে ব্যাপক পরিসরে পুরো চলনবিল কচুরীপানা মুক্ত করার উদ্যোগ নেয়া হবে। এসময় উপজেলা প্রশাসন, মৎস বিভাগ, স্থানীয কৃষক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।