চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনোনীত হলেন মোহাম্মদ বাধন শেখ
চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনোনীত হলেন মোহাম্মদ বাধন শেখ
চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনোনীত হলেন মোহাম্মদ বাধন শেখ
সংবাদ ২৪ ঘন্টা
১৯ আগ ২০২৬
সিংড়া (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য মোহাম্মদ বাধন শেখকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে ইউনিয়ন জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি ইউনিয়ন টিম বৈঠকে উপস্থিত টিম সদস্যদের পরামর্শক্রমে তাকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
ইউনিয়ন সভাপতি আবদুল কাহহার কামরুলের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক রফিকুল ইসলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা শাখার টিম সদস্য নূর মোহাম্মদ সিদ্দিক এবং উপজেলা শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা