দীর্ঘদিন পলাতক থাকার পর তানোরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দীর্ঘদিন পলাতক থাকার পর তানোরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সংবাদ ২৪ ঘন্টা
১০ জুল ২০২৬
রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত ১জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আছান আলী তানোর পৌর এলাকার তাতিয়ার পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে,তানোর থানার এস.আই মোহাম্মদ মাসউদ আলী,পিএস.আই তুহিন ভূঁইয়া,এ.এস শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আজ বেলা ৩ টা ৩০ মিনিটে বিলকুমারী বিল এলাকার মাঠ থেকে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা ১ বছরের সাজাপ্রাপ্ত সিয়ার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আসান আলীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে তানোর থানার (ওসি) এস.এম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দীর্ঘদিন থেকে এক বছরের পলাতক আসামি আসান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তানোর থানা পুলিশ।গ্রেফতারকৃত, সিআর পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি আছান আলীকে আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা