ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে, একদিনে আক্রান্ত ৫৩৪ হাসপাতালে

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম ৫০ বার পঠিত
ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে, একদিনে আক্রান্ত ৫৩৪ হাসপাতালে
২৯ জুল ২০২৬ | sangbad24ghonta.com
ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে, একদিনে আক্রান্ত ৫৩৪ হাসপাতালে
বিস্তারিত কমেন্টে ↘
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর মশাবাহিত এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।