নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা
ডিএমপির ২ উপপুলিশ কমিশনার বদলি
ছবি: সংগৃহীত
ডিএমপির ২ উপপুলিশ কমিশনার বদলি
সংবাদ ২৪ ঘন্টা
০৭ সেপ্টে ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনে রদবদল করা হয়েছে। বদলি করা হয়েছে সংস্থাটির দুই উপপুলিশ কমিশনারকে।
রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা