সিটের নিচে লুকানো ছিল স্বর্ণ

দুবাইগামী বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৯ কেজি স্বর্ণ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ এএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ এএম ৪ বার পঠিত
দুবাইগামী বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৯ কেজি স্বর্ণ

দুবাইগামী বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৯ কেজি স্বর্ণ

সংবাদ ২৪ ঘন্টা
০৩ সেপ্টে ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় ফ্লাইটের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস হাউস সূত্র। সূত্র : ঢাকা পোস্ট

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।