হুমকি শেষ হলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হতে পারে: আইআরজিসি
হুমকি শেষ হলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হতে পারে: আইআরজিসি
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আগ্রাসনের হুমকি শেষ হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হতে পারে।
বুধবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌবাহিনী পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন ব্যবস্থার আওতায় প্রণালীতে নিরাপদ ও স্থায়ী নৌ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নিতে পারে। তবে এ বক্তব্যের পূর্ণ অর্থ এখনও স্পষ্ট নয়।
একইসঙ্গে ইরানের নিয়ম মেনে চলার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদও জানানো হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রকল্প সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন।
এরপরই আইআরজিসি নিজেদের অবস্থান জানায়।
অন্যদিকে একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি বা প্রণালী নিয়ে কোনো চুক্তির বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই।
তারা বরং সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা