ইরানের ড্রোন হামলায় আমিরাতের ফুজাইরা পেট্রলিয়াম স্থাপনায় আগুন

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:০৮ পিএম আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:৩৩ এএম ৫ বার পঠিত
ইরানের ড্রোন হামলায় আমিরাতের ফুজাইরা পেট্রলিয়াম স্থাপনায় আগুন

ইরানের ড্রোন হামলায় আমিরাতের ফুজাইরা পেট্রলিয়াম স্থাপনায় আগুন

সংবাদ ২৪ ঘন্টা
০৪ মে ২০২৬
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হচ্ছে। ফুজাইরাহ আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ইরানি ড্রোন হামলায় একটি পেট্রলিয়াম স্থাপনায় আগুন লাগে। ফুজাইরাহ মিডিয়া অফিস জানায়, তাৎক্ষণিকভাবে সিভিল ডিফেন্সের দল মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ইরানের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জবাবে ইরান পাল্টা হামলা চালালে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয় আরব আমিরাত। অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে ২৮০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর আগে সোমবার অবরুদ্ধ হরমুজ প্রণালীতে একটি এডনক তেলবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানায় আরব আমিরাত। একই সময়ে যুক্তরাষ্ট্র জানায়, তারা শিগগিরই ওই জলপথ দিয়ে জাহাজ চলাচলে সহায়তা শুরু করবে। সূত্র: আল জাজিরা

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।