কাহালুতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

সিফাত মাহমুদ প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:৫৩ এএম আপডেট : ১৬ জুন ২০২৬, ০১:২৩ পিএম ২২ বার পঠিত
কাহালুতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

কাহালুতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

সংবাদ ২৪ ঘন্টা
১৬ জুন ২০২৬
বগুড়ার কাহালু উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় গত ১৫ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টার দিকে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাবহাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ সুমন (৩০), মোছাঃ সাবিনা (৪৫) এবং মোঃ সিরাজুল ইসলাম (৪৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন তিন দিন আগে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া কারাদণ্ড ভোগ করে মুক্তি পান। মুক্তির পর তিনি পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্যদিকে, একই রাতে কাহালু উপজেলার ৫ নম্বর মুড়ইল ইউনিয়নের ইসবপুর পগইলপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ হারুনুর রশিদ (৪৭) ও মোঃ শাকিল আহমেদ (২৭)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে কাহালু থানা সূত্রে জানা গেছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।