কুমিল্লায় পৈতৃক সম্পত্তির সীমানা বিরোধে হামলা: গুরুতর আহত ৩, থানায় মামলা

শরিফুল খান প্লাবন প্রকাশ : ১৩ মে ২০২৬, ১০:০৫ এএম আপডেট : ১৩ মে ২০২৬, ১০:৪৯ এএম ২৫ বার পঠিত
কুমিল্লায় পৈতৃক সম্পত্তির সীমানা বিরোধে হামলা: গুরুতর আহত ৩, থানায় মামলা

কুমিল্লায় পৈতৃক সম্পত্তির সীমানা বিরোধে হামলা: গুরুতর আহত ৩, থানায় মামলা

সংবাদ ২৪ ঘন্টা
১৩ মে ২০২৬
কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ায় পৈতৃক সম্পত্তির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ২ মে দুপুরে কাজীপাড়া মীর বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সৈয়দা খালেদা আক্তার ওরফে বকুল (৫৯) বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া মীর বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে পৈতৃক বসতভিটার সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে ইতিপূর্বে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশদাররা বন্টননামা দলিল অনুযায়ী সীমানা নির্ধারণ করে দিলেও প্রতিপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। ঘটনার দিন দুপুর ২টার দিকে আহত সৈয়দ আব্দুল মোতালেব টুটুল নির্ধারিত সীমানায় টিনের বেড়া নির্মাণ শুরু করলে প্রতিবেশী সৈয়দ আব্দুল কুদ্দুস, তার ছেলে সৈয়দ সাকিব ও স্ত্রী ফাতেমা মজুমদার তাতে বাধা প্রদান করেন। অভিযোগে জানা যায়, একপর্যায়ে অভিযুক্তরা ১০ থেকে ১২ জন বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টুটুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় টুটুলের একটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট কেটে যায়। এছাড়া ধারালো সুইচ গিয়ারের আঘাতে তার পেটের বাম পাশে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার পেটে ছয়টি সেলাই দিতে হয়েছে। টুটুলকে বাঁচাতে এগিয়ে এলে আরও দুইজনকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা এ সময় একটি দামি স্মার্টফোন এবং এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (নিঃ) মো. আনিছুর রহমান জানান, কাজীপাড়া এলাকায় হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।