মিঠাপুকুরে ১১ দলের বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও পথসভা
মিঠাপুকুরে ১১ দলের বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও পথসভা
সংবাদ ২৪ ঘন্টা
০৯ জুল ২০২৬
মিঠাপুকুর প্রতিনিধি ##
আসন্ন রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং দূর্গাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ই জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এই স্বাগত মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল।দূর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।পরে নেতৃবৃন্দ মিঠাপুকুর বাজারে সাধারণ মানুষের মাঝে মহাসমাবেশের প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা