"মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠিত"

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম ৫ বার পঠিত
"মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠিত"

"মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠিত"

সংবাদ ২৪ ঘন্টা
২৯ জুল ২০২৬
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮'-অনুযায়ী, পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন প্রধানমন্ত্রী। ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এবং অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, একই আইনের ১৩ ধারা অনুযায়ী ট্রাস্টের নির্বাহী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন, মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী ও জয়নুল আবদিন ফারুক। এছাড়া অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব-সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।