মুন্সীগঞ্জে পানিতে ডুবে ২ ছাত্রের অকাল মৃত্যু, অপমৃত্যু মামলা দায়ের

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৪৪ এএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:৫৫ পিএম ৩ বার পঠিত
মুন্সীগঞ্জে পানিতে ডুবে ২ ছাত্রের অকাল মৃত্যু, অপমৃত্যু মামলা দায়ের

মুন্সীগঞ্জে পানিতে ডুবে ২ ছাত্রের অকাল মৃত্যু, অপমৃত্যু মামলা দায়ের

সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকায় পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে নিহতদের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের পুত্র লাবিব ওয়াদি সোপান (২৪) এবং ঢাকার ডিইউএইচ-এর মেজর খাঁন মো. ফজলে মুকিতের পুত্র আজওয়াত তওসিফ (২২)। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার (২২ মে) বিকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ১৫ জন ছাত্র মুন্সীগঞ্জে বন্ধু লাবিব ওয়াদি সোপানের বাড়িতে বেড়াতে আসে। দুপুরের খাবারের পর তারা এলাকার আরো বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। পা ফসকে আজওয়াত তওসিফকে পানিতে ডুবে যেতে দেখে বন্ধু লাবিব তাকে উদ্ধার করতে গেলে দুই বন্ধুই পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন নিখোঁজ দুই জনকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম জানান , লাবিব ওয়াদি সোপান ও তার বন্ধু আজওয়াত তওসিফ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। তিনি জানান নিহত লাবিব ওয়াদি সোপান এবং আজওয়াত তওসিফ এর মরদেহ গতকাল রাতে তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে । নিহত দুই পরিবারের আবেদনের প্রেক্ষিতে মুন্সীগঞ্জ সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ট সেমিস্টারের ১৪ জন বন্ধু নিহত লাবিব ওয়াদি সোপান এর মুন্সীগঞ্জের বাসায় বেড়াতে আসে। দুপুরে খাবারের পর দুই বন্ধু লাবিব ওয়াদি সোপান এবং আজওয়াত তওসিফ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের পুত্র লাবিব ওয়াদি সোপানকে গতকাল রাতে দেওভোগ জামে মসজিদে জানাজা শেষে দেওভোগ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঢাকা মিরপুরের রুপনগর আবাসিক এলাকার সাবেক মেজর খাঁন মো. ফজলে মুকিতের পুত্র আজওয়াত তওসিফকে আজ বিকালে ঢাকায় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।