জুয়ার আসরে পুলিশের অভিযান
ময়মনসিংহে জুয়া খেলার সময় আটক ১৩
ময়মনসিংহে জুয়া খেলার সময় আটক ১৩
সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে টাকাসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলেন- উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শিবরাপুর গ্রামের মো.শহীদুল্লাহ,বিষ্ণরামপুর গ্রামের সুলতান আলী, একই গ্রামের মো. বাবুল হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. রুহুল আমীন, মো. ইউনুছ আলী, তোতা মিয়া, মো. তালেব আলী, হাবিবুর রহমান, মজনু, শহীদুল্লাহ ও সুরুজ আলী।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের মাহার বাজার সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ অর্থসহ তাদেরকে আটক করে পুলিশ।
অপরদিকে একই দিন পৌর এলাকার ৮নং ওয়ার্ডে ফুলবাড়িয়া থানার এসআই লিটন পৃথক অভিযান চালান। এ সময় এনামুলের মুদি দোকানের সামনে থেকে মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামি মনিরুজ্জামান ওরফে চশমা মনিরকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন।
এ ছাড়াও থানা পুলিশ মেহেদী হাসান নামে আরেক তরুণকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে এক মাসের সাজাপূর্বক কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা