নাটোরের সিংড়ায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালন
নাটোরের সিংড়ায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালন
নাটোরের সিংড়ায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালন
নাটোরের সিংড়ায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালন
সংবাদ ২৪ ঘন্টা
১৩ আগ ২০২৬
নাটোরের সিংড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া এর মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
তালহারা শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. হারুনুর রশিদ, ১২ নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল মতিনসহ ২ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ১২ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল মতিনের জন্মদিনও কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এ সময় বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা