নগরীতে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৬ এএম ৬ বার পঠিত
নগরীতে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নগরীতে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ ২৪ ঘন্টা
২৬ আগ ২০২৬
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), রাজপাড়া, কাটাখালী, দামকুড়া, বেলপুকুর, পবা ও মতিহার থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১১টায় দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া এলাকার মৃত জেবার তালুকদারের ছেলে বাবলু তালুকদারের বসতবাড়িতে অভিযান চালিয়ে বাবলু (৪৯) এবং তার স্ত্রী ও জমির উদ্দিনের মেয়ে মোসা. কুলসুম বেগম (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় বাবলুর হেফাজত থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। কুলসুমের হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একইদিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর এলাকায় অভিযান চালিয়ে দড়িখরবোনা (উপশহর) গ্রামের আশরাফুল ইসলামের ছেলে বিশাল ওরফে বিপ্লব (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় আসামি বিপ্লবের হেফাজত থেকে ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিপ্লবের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। রাজপাড়া থানা পুলিশ ২৪ আগস্ট বিকেল আনুমানিক পৌনে ১১ টার দিকে বসুয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের ইসরাইল শেখের ছেলে রাসেল শেখ (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিপ্লবের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ২টি মাদক মামলা রয়েছে। এছাড়াও রাজপাড়া থানা পুলিশ ২৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্যারামেডিকেল রোড এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মাহাতাব আলীর ছেলে আতিকুল ইসলাম (৩০) এবং মৃত আলাউদ্দিনের ছেলে আলিফ হোসেন রবিন (৩৪)-কে গ্রেপ্তার করে। এসময় আসামি আতিকুলের হেফাজত থেকে মোট ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৫০ টাকা জব্দ করা হয়। অপর আসামি রবিনের হেফাজত থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি আতিকুলের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় বিভিন্ন আইনে ৬টি আইনে মামলা রয়েছে। একই তারিখ রাত আনুমানিক ১টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মোমিনুল ইসলাম ওরফে হৃদয় (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় হৃদয়ের হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি হৃদয়ের বিরুদ্ধে স আরএমপির বিভিন্ন থানায় বিভিন্ন আইনে ৫টি মামলা রয়েছে। কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক আড়াইটার দিকে শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৬)-কে গ্রোপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দামকুড়া থানা পুলিশ গত ২৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোনাইকান্দি গ্রামে অভিযান চালিয়ে সোনাইকান্দি পশ্চিমপাড়া গ্রামের রুপচানের ছেলে আসিরুল ইসলাম জয় (২০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বেলপুকুর থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান চালিয়ে আগলা (উত্তরপাড়া) গ্রামের ইদ্রিস আলীর ছেলে তরিকুল ইসলাম (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পবা থানা পুলিশ গত ২৫ আগস্ট রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বাগসারা স্কুলমোড় এলাকায় কর্ণহার থানার করমজা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শ্যামল (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে মতিহার থানা পুলিশ গত ২৩ আগস্ট সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শাকিল আলী (২৮) কৌশলে পালিয়ে যায়। এসময় তার ফেলে যাওয়া ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৮৯০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।