অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকর্ষণে রোড শো
অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকর্ষণে রোড শো
সংবাদ ২৪ ঘন্টা
২০ জুন ২০২৬
দেশের অলাভজনক ও বন্ধ কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আয়োজিত এক বিশেষ রোড শোতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ রোড শোর আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। দেশের শিল্পখাত পুনরুজ্জীবন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও রোড শোতে উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা গ্রুপ, রানার গ্রুপ, টি কে গ্রুপ, ব্র্যাক, নাবিল গ্রুপ, স্কয়ার গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, আকিজ গ্রুপ এবং লাল তীরসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর কর্ণধার ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জাপানের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও বিনিয়োগ সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। তাদের মধ্যে ছিল মারুবেনি কর্পোরেশন, টয়োটা সুশো কর্পোরেশন, সুমিতোমো কর্পোরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) বাংলাদেশের প্রতিনিধিরা।
এছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা